গোলাপগঞ্জে হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হলেন ডাক্তার হামিদুজ্জামান প্রিন্ট
রবিবার, 25 জুলাই 2010 02:22
 
ইমরান আহমদ, গোলাপগঞ্জঃ গোলাপগঞ্জে হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হলেন ডাক্তার হামিদুজ্জামান। তিনি গতকাল শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ---- রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশে ও বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছিলেন।

ডাঃ হামিদুজ্জামান জকিগঞ্জ পৌরসভার আলম নগর গ্রামের মৃত মাহমদ আলীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ও পূর্ব সিলেটের জন প্রিয় একজন চিকিৎসক হিসেবে প্রসিদ্ধ লাভ করেন। ডাঃ হামিদুজ্জামান শুধু চিকিৎসা সেবায় মানব কল্যাণে কাজ করে যাননি পাশাপাশি হত দরিদ্র ও বেকার জনগোষ্ঠীর জন্য সমতা সমাজ কল্যাণ নামে একটি সংস্থা গড়ে তুলে এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। তিনি উপজেলায় স্বর্ণালী উদ্যান নামে পৃথক দু’টি বাগান করেছেন। এছাড়া তিনি সাহিত্য জগতে পিছিয়ে ছিলেন না। তার লিখা কবিতা ও গল্পের একাধিক বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ডাঃ হামিদুজ্জামানের মৃত্যুতে তার কর্মস্থল গোলাপগঞ্জসহ সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ আছর গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাযায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আহসান হাবীব, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান এম এ ছালিক, বাংলাদেশ বেসরকারী কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য অধ্যাপক বদরুল ইসলাম শোয়েবসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আলেম ওলামা, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের দ্বিতীয় জানাযা বাদ এশা সিলেট দরগাহে হযরত শাহজালাল (রঃ) এর মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। সর্বশেষ তিনির নিজ এলাকা জকিগঞ্জ পৌরসভার আলম নগরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করার কথা রয়েছে। এদিকে ডাঃ হামিদুজ্জামানের মৃত্যুর সংবাদ চতুর্দিকে জানাজানি হলে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও বাড়ীতে বাড়ীতে খতমে কোরআন, দোয়া অনুষ্ঠিত হয়।

ডাঃ হামিদুজ্জামানের মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম কামাল, নাজিরা বেগম শীলা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেখ আখতারুল ইসলাম, বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য অধ্যাপক বদরুল ইসলাম শোয়েব, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান এম এ মছব্বির, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মিছবাহুল কাদির ফাহিমদ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ চৌধুরী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি এম এম করিম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা এনামুল হক রুহেল, গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি অজামিল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি সভাপতি শহিদুর রহমান সুহেদ, সাধারণ সম্পাদক শাহিন আলম সাহেদ, সিলেটের তথ্য সম্পাদক সৈয়দ নাদির আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের ভূমি ও ভবন দাতা সদস্য আনোয়ার হুমায়ুন, ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ ছদরুল উলা চৌধুরী, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, আমুড়া ইউপি সভাপতি মোঃ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল হক, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি সভাপতি বদরুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি সভাপতি মোঃ ছাইফুল ইসলাম (ছয়েফ), সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খায়রুল হক, সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, উপজেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, পৌর ছাত্রদল সভাপতি মিনহাজ আহমদ চৌধুরী প্রমূখ শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে প্রবাসে প্রতিদিন সম্পাদক আনোয়ার শাহজাহান, নির্বাহী সম্পাদক শায়লা শারমীন, সাহিত্য সম্পাদক রুহুল আমিন রুহেল, বার্তা সম্পাদক আনোয়ার মুরাদ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।