news menu left
news menu right
হোম পেজ সাংবাদিকতা

পিডিএফ প্রিন্ট ইমেইল

সাংবাদিকতা গোলাপগঞ্জবাসীর প্রাথমিক উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্ববহ। বর্তমানেও সে ধারা অব্যাহত রয়েছে। গোলাপগঞ্জের অনেক কৃতি সাংবাদিক যারা আজীবন সংবাদপত্রের সেবা করে গেছেন।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সম্পাদনায় স্বরাজ পাটির মুখপত্র হিসেবে দৈনিক ফরোয়ার্ড পত্রিকা ১৯২৫ সালে কলকাতা থেকে প্রকাশিত হলে ভাদেশ্বরের আব্দুল মতিন চৌধুরী এই পত্রিকার সহকারী সম্পাদক নিযুক্ত হন। তিনি ১৯২৬-২৭ সালে বিখ্যাত দৈনিক 'বোম্বে ক্রনিকল ’ পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করেন। ১৯৩৯ সালে তিনি ‘আসাম হেরাল্ড’ পত্রিকা পকাশ করেন। ফুলবাড়ীর সখাওতুল আম্বিয়া ছিলেন আদর্শ চরিত্রের অধিকারী নির্ভিক সাংবাদিক। ফলে তিনি সাপ্তাহিক ‘যুগভেরী’ পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করার সময়তার স্বাধীন মতামতের উপর হস্তক্ষেপ করায় তিনি যুগভেরী ত্যাগ করেন। পরবর্তীতে সাপ্তাহিক আনসার নামে আরেকটি পএিকা সম্পাদনার দায়িত্ব গ্রহন করেন। রণকেলী গ্রামের আমিন আহমদ চৌধুরী ‘বাংলাদেশ টাইমস’ এর প্রবন্ধ বিভাগের সহ সম্পাদক ছিলেন। তাছাদ্দুক আহমেদ ছিলেন প্রগতিশীল আন্দোলনের অবিসংবাদিত নেতা। ফলে পাক সরকারের রোষে পতিত হয়ে তার জন্মভূমি ত্যাগ করতে হয়। তখন তিনি লন্ডনে আশ্রয় গ্রহন করে প্রবাসী বাঙ্গালীদের সেবায় সার্রক্ষনিক কাজ করেন। প্রবাসে দেশের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা, খবরাখবর সরবরােহর লক্ষে ‘দেশের ডাক’ নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন। এটি ছিল বিলেতে প্রথম সাময়িকী, যাহা প্রবাসীদেও কাছে জলের মত সমাদৃত ছিল। ১৯৫৬-৬৮ সাল পর্যন্ত এটি প্রকাশিত হয়।বিশিষ্ট ছড়াকার মাহমুদ হক ‘সিলেট সমাচার’ এর জন্মলগ্ন থেকে এবং পরবর্তীতে ‘দেশ বার্তা’ ও মাসিক ‘ঝংকার’ এরসহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে মাত্র ৪০ বছর বয়সে তিনি মৃত্যু বরন করেন।


গল্পকার সালেহ আহমদ ৭৫ সালে দৈনিক ‘বাংলার বাণী'তে ষ্টাফ রিপোর্টার হিসাবে যোগ দেন। বর্তমানে তিনি ‘দৈনিক বাংলায়’ কর্মরত। সালেহ উদ্দিন আহমদ জহুরী দীর্ঘদিন যাবত দৈনিক সংগ্রাম এ থাকার পর বর্তমানে তিনি দৈনিক “আল মুজাদ্দেদ” এ কর্মরত। তিনি একজন খ্যাতিমান লেখকও বটে। রণকেলীর আজিজ আহমদ সেলিম প্রাচীন ও খ্যাতনামা ‘দৈনিক যুগভেরী’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন।


আশির দশকে সিলেটে বেশ ক’টি সংবাদপত্র প্রকাশিত হয়। ফলশ্র“তিতে গোলাপগঞ্জের বেশ ক’জন প্রতিশ্র“তিশীল যুবক সাংবাদিকতার মহান পেশায় জড়িয়ে পড়েন। এদের মধ্যে অন্যতম হলেন ‘দি মর্নিং সান’ এর সিলেট প্রতিনিধি ইকবাল সিদ্দিকী (তুড়–ক ভাগ), ‘দৈনিক ভোরের কাগজ’ এর সিলেট প্রতিনিধি ইব্রাহীম চৌধুরী খোকন (বাঘা), ‘দৈনিক যুগভেরী’র চীফ রির্পোটার দেলোয়ার হোসেন দিলু (কায়স্তগ্রাম), ‘সিলেটের ডাক’ এর স্পোটস রিপোর্টার বদরুদ্দোজা বদর (বাঘা), জামাল উদ্দিন আহমদ (ফুলবাড়ী), জাবেদ আহমদ (রাণাপিং), ‘দৈনিক সিলেট বাণী’র গোলাপগঞ্জ প্রতিনধি ছানু মিয় (গোলাপনগর), ‘দৈনিক সিলেট সংলাপ’ এর বার্তা সম্পাদক জিয়াউস সামস শাহীন (ফুলবাড়ী) ও ‘সাপ্তাহিক সিলেট কন্ঠ এর সংবাদদাতা ফারুক আহমদ (রাণাপিং)


পরবর্তীতে দৈনিক খবর ও খবর গ্র“প অব পাবলিকেশন্স এর নিজস্ব প্রতিনিধি ও দৈনিক সিলেট বাণীর গোলাপগঞ্জ বুরে‌্যা প্রধান আনোয়ার শাহজাহান (ঢাকাদক্ষিণ), ‘দৈনিক যুগভেরী’র গোলাপগঞ্জ সংবাদদাতা দুলাল আহমদ চৌধুরী (হেতিমগঞ্জ), সাপ্তাহিক আজকের সূর্যদয় এর সিলেট প্রতিনিধি লতিফ নুতন (মছকাপুর), ‘দৈনিক সিলেট বাণী’র গোলাপগঞ্জ সংবাদদাতা সৈয়দ আহমদ কবির রাজু, আজকের সিলেটের সংবাদদাতা মাহমুদুর রহমান শানুর (ঢাকাদক্ষিণ) প্রমূখ সংবাদকর্মী হিসাবে দায়িত্ব পালন করেন। এদের মধ্যে বর্তমানে জামাল উদ্দিন আহমদ, ফারুক আহমদ, সৈয়দ আহমদ কবির রাজু ও আনোয়ার শাহজাহান প্রবাসে অবস্থান করছেন। আনোয়ার শাহজাহান বিলেতে সাংবাদিকতায় নিবিড়ভাবে জড়িত। তিনি যুক্তরাজ্য থেকে প্রকাশিত আন্তর্জাতিক বাংলা ম্যাগাজিন মাসিক লন্ডন বিচিত্রা’র সম্পাদক ও প্রকাশকসহ দৈনিক খবর ও খবর গ্র“প অব পাবলিকেশন্স, দৈনিক বাণী’র যুক্তরাজ্য প্রতিনিধি ছাড়াও বিভিন্ন সংবাদ সংস্থার সাথে জড়িত। সাহিত্য সাংবাদিকতায় তাঁর অবদানের সীকৃতি স্বরূপ বাংলাদেশ লেখক পরিষদ ১৯৯৫ সালে তাঁকে সংবর্ধনা প্রদান করে। এছাড়া বাঘা ইউনিয়নের মিছবা ইসলাম জামাল বিলেতে প্রকাশিত সাপ্তাহিক ‘নতুন দিন’ এর সহকারী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করচেন। তিনি বিলেতে সানরাইজ রেডিওর সাথে জড়িত। রাণাপিং এর ফারুক আহমদ লন্ডন বিচিত্রার প্রধান সম্পাদকের দায়িত্বে নিয়োজিত।


বর্তমানে গোলাপগঞ্জে আরো বেশ ক’জন প্রতিশ্র“তিশীল যুবক সাংবাদিকতায় এগিয়ে আসচেন। এরা হলেন মাসিক লন্ডন বিচিত্রার নির্বাহী সম্পাদক শেখ মোঃ আশফাকুজ্জামান লিপন, লন্ডন বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক চিত্রশিল্পী বাইস কাদির (কানিশাইল), দৈনিক সিলেট বাণী গোলাগঞ্জ সংবাদদাতা মোঃ আবুল হাসনাত (ভাদেশ্বর), লন্ডন বিচিত্রার প্রতিনিধি সৈয়দ নাদির আহমদ (করগাঁও), লন্ডন বিচিত্রার বার্তা সম্পাদক আনোয়ার মুরাদ (ঢাকাদক্ষিণ) প্রমূখ। এছাড়া চন্দরপুর গ্রামের আক্তারুজ্জামান ‘সাপ্তহিক গোলাপ’ এ সম্পাদনা করছেন।


১৯৯৪ সালে প্রতিষ্টিত হয় গোলাপগঞ্জ প্রেসক্লাব। এতে যারা অগ্রণী ভূমিকা রাখেন তারা হলেন, জামাল উদ্দিন আহমদ, দেলোয়ার হোসেন দিলু,আনোয়ার শাহজাহান, সৈয়দ আহমদ কবির রাজু, বাইস কাদির, দুলাল আহমদ চৌধুরী, ছানু মিয়া ও জাকির আহমদ।             

 

 



সত্য প্রকাশে আপোষহীন


 
 
 



মাশা মডেল টাউন, গোলাপগঞ্জ

mmt pic 049.jpg

প্রবাসে প্রতিদিন সংবাদ শীরোনাম

আমাদের প্রতিদিন সংবাদ শীরোনাম

আনোয়ার শাহজাহান একাডেমী

mita.jpg

আনোয়ার শাহজাহান রচিত 'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯৬ সালে এবং এটিই ছিল গোলাপগঞ্জের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ।
'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থের দ্বিতীয় সংস্করণের কাজ চলছে, আপনি ও তথ্য প্রদান করে সহযোগিতা করতে পারেন।
গোলাপগঞ্জ ডটকম ওয়েব সাইটে 'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থ থেকে তথ্য নেয়া হয়েছে - আনোয়ার শাহজাহান