ইতিহাস ও ঐতিহ্য
| ইভটিজিং থেকে মেয়েদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব - পুলিশ সুপার |
|
|
|
| রবিবার, 25 জুলাই 2010 02:13 | |
![]() ইমরান আহমদ: গোলাপগঞ্জের শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ওপেন হাউস ডে ও কমিউিনিটি পুলিশিং কার্যক্রম সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেছেন ইভটিজিং থেকে মেয়েদের রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ইভটিজিং এর কারনে যেন কোন ছাত্রীর লেখা পড়া নষ্ট না হয় সে জন্য এলাকাবাসীসহ সকলের সহযোগিতার প্রয়োজন। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে হবে। জনগণ পুলিশ সম্পর্কে জানতে হবে এবং পুলিশকে নিজ দায়িত্ব পালনে কর্তব্য পরায়ন হতে হবে। তিনি আমিরাকান পুলিশ ও জনগনের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন বাংলাদেশের জনগণ ও পুলিশের সাথে যতদিন পর্যন্ত সুসম্পর্ক গড়ে না উঠবে ততদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে না। সকলের সহযোগিতার মাধ্যমেই দেশ থেকে অপরাধ দুর করা সম্ভব। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন আমরা অন্তত পক্ষে এটুকু আশা করতে পারি আগামীতে ইভটিজিং এর কারনে আর কোন ছাত্রীর লেখা পড়া বন্ধ হবে না। যেখানে ইভটিজিং সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফাজ্জিল খাঁনের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ মডেল থানার এসআই জালাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক বদরুল ইসলাম শোয়েব। শিক্ষক হাফিজ খলিল আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক খাঁন, বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাবিনা বেগম, সিনিয়র শিক্ষক সৈয়দ নেছার আলী, এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বি জিয়াউল ইসলাম, প্রশ্নত্তোর পর্বে বক্তব্য দেন দশম শ্রেণীর ছাত্রী হাফিজা বেগম, ৯ম শ্রেণীর ছাত্রী মনি আক্তার, ৭ম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি অজামিল চন্দ্র নাথ, সহসভাপতি এনামুল হক এনাম, প্রবাসে প্রতিদিন গোলাপগঞ্জ প্রতিনিধি ইমরান আহমদ, সাংবাদিক জালাল আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম সুহেল প্রমূখ। |















