news menu left
news menu right
হোম পেজ গোলাপগঞ্জের সংবাদ গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ধর্যের সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হবে------ এড. ইকবাল আহমদ চৌধুরী

গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ধর্যের সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হবে------ এড. ইকবাল আহমদ চৌধুরী পিডিএফ প্রিন্ট ইমেইল
মঙ্গলবার, 20 জুলাই 2010 09:43

ইমরান আহমদ:  গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন দেশের প্রতিটি দূর্যোগপূর্ণ মুহুর্তে সরকার জনগনের পাশে দাঁড়াবার চেষ্টা করে।

কিন্তু বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল আকার ধারণ করেছে। আমাদের ভেঙ্গে পড়লে চলবে না। ধর্যের সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করেতে হবে। রবিবার গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন প্রয়োজনের তুলনায় বরাদ্ধ পর্যাপ্ত না হওয়ায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ কাটাখালির পাড়, কুলিয়া, গোয়াসপুর, গোটারগাঁও, শেখপুর, ফতেহপুর ও হাওরতলার সহস্রাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান এমএ ছালিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়নুল হক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি অজামিল চন্দ্র নাথ, সহসভাপতি এনামুল হক এনাম, ইউপি সদস্য রইছ মিয়া, আয়শা বেগম, সাইফুল ইসলাম নানু, আবুল হোসেন, ফখরুল ইসলাম চৌধুরী, নিরেশ বিশ্বাস, নাছির আহমদ, ফুরুক মিয়া প্রমূখ। 
 
 


সত্য প্রকাশে আপোষহীন


 
 
 



মাশা মডেল টাউন, গোলাপগঞ্জ

100_1215.jpg

প্রবাসে প্রতিদিন সংবাদ শীরোনাম

আমাদের প্রতিদিন সংবাদ শীরোনাম

আনোয়ার শাহজাহান একাডেমী

mita.jpg

আনোয়ার শাহজাহান রচিত 'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯৬ সালে এবং এটিই ছিল গোলাপগঞ্জের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ।
'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থের দ্বিতীয় সংস্করণের কাজ চলছে, আপনি ও তথ্য প্রদান করে সহযোগিতা করতে পারেন।
গোলাপগঞ্জ ডটকম ওয়েব সাইটে 'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থ থেকে তথ্য নেয়া হয়েছে - আনোয়ার শাহজাহান