news menu left
news menu right
হোম পেজ গোলাপগঞ্জের সংবাদ গোলাপগঞ্জ প্রেসক্লাবে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিনকে গোলাপগঞ্জে অবাঞ্চিত ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিনকে গোলাপগঞ্জে অবাঞ্চিত ঘোষণা পিডিএফ প্রিন্ট ইমেইল
মঙ্গলবার, 20 জুলাই 2010 09:25

 

ইমরান আহমদ:  গোলাপগঞ্জে জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিনকে গোলাপগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেছে দলীয় নেতাকর্মীরা। জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়ার বহিস্কারাদেশঅবিলম্বে প্রত্যাহার না করলে গোলাপগঞ্জের নেতাকর্মীরা গণহারে দল ত্যাগেরও ঘোষণা দেয়া হয়।

 আলহাজ্ব কুনু মিয়াকে দল থেকে বহিস্কারের ২৪ ঘন্টার মাথায় সেলিম উদ্দিন গোলাপগঞ্জে অবাঞ্চিত হওয়ায় উপজেলা জোড়ে জাতীয় পার্টির রাজনীতি নিয়ে শংকা দেখা দিয়েছে। সোমবার দুপুর ১২টায় গোলাপগঞ্জ প্রেসক্লাব মিলণায়তনে অনুষ্ঠিত উপজেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস এ মালেক। লিখিত বক্তব্যে বলা হয় গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বিগত কমিটির মেয়াদ শেষ হলে আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির ৩মাস মেয়াদ থাকলেও দীর্ঘ ৮মাস অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু তারা স্থানীয় নেতাকর্মীকে নিয়ে কোন বৈঠক না করায় গোলাপগঞ্জে জাতীয় পার্টির কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ জুলাই গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়াকে অতিথি করা হয়। দলের চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে দলকে কিভাবে সুসংগঠিত করা যায় তা নিয়ে তিনি সভায় আলোচনা করেন। কিন্তু একটি কুচক্রী মহল সভাকে পুঁজি করে হুসাইন মুহাম্মদ এরশাদের কাছে ভূল তথ্য উপস্থাপন করে। দলের সংবিধানের ৬৪ ধারা ভঙ্গ হয়েছে বলে চেয়ারম্যানের কান ভারি করে এবং কোন যুক্তি ছাড়া দলের দীর্ঘদিনের ত্যাগী নেতা আলহাজ্ব কুনু মিয়ার সাধারণ সদস্য পদ বাতিল করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিনের উপর ক্ষুব্ধ হয় এবং অবিলম্বে কুনু মিয়ার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান।
সংবাদ সম্মেলনে তারা আরো অভিযোগ করেন সেলিম উদ্দিন ওড়ে এসে জুড়ে বসেছেন। তিনি জনগণ তথা দলের জন্য কি করেছেন তা আমরা ভাল জানি। একজন কেন্দ্রীয় নেতা হয়ে বার বার অহেতুক বিভ্রান্ত সৃষ্টি করে ও ভূল তথ্য দিয়ে দলের ভাবমূর্তি কুন্ন করছেন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে জাতীয় পার্টির সকল দ্বন্দ্বের মূল উদ্যোগতা সেলিম উদ্দিন বলে তারা অভিযোগ করেন। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে এসে কিভাবে কেন্দ্রীয় নেতা হয়ে গেলেন তা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে স্থানীয় নেতাকর্মীরা জানতে চায়। ভবিষ্যতে এমন জগন্যতম কাজ থেকে বিরত থাকার হুশিয়ারী দিয়ে তারা বলেন গোলাপগঞ্জের নেতাকর্মী সেলিম উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করছে এবং তাকে গোলাপগঞ্জের মাঠিতে নামতে দেয়া হবে না। আলহাজ্ব কুনু মিয়াকে দল থেকে বহিস্কার করায় গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের পক্ষ থেকে নিন্দা জানানো হয়।  
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল আজিজ শুক্কুর মিয়া, সহসভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, প্রচার সম্পাদক জহির উদ্দিন, সদস্য আসজাদুর রহমান রুম্মান, পৌর জাতীয় পার্টির সভাপতি এমদাদুর রহমান, জাতীয় যুবসংহতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি দেলওয়ার হোসেন দিলু, জাতীয় শ্রমিক পার্টি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুজ্জামান বাবুল, সাহার উদ্দিন সাবু প্রমূখ।

 

 


সত্য প্রকাশে আপোষহীন


 
 
 



মাশা মডেল টাউন, গোলাপগঞ্জ

100_1211.jpg

প্রবাসে প্রতিদিন সংবাদ শীরোনাম

আমাদের প্রতিদিন সংবাদ শীরোনাম

আনোয়ার শাহজাহান একাডেমী

sdc11114.jpg

আনোয়ার শাহজাহান রচিত 'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯৬ সালে এবং এটিই ছিল গোলাপগঞ্জের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ।
'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থের দ্বিতীয় সংস্করণের কাজ চলছে, আপনি ও তথ্য প্রদান করে সহযোগিতা করতে পারেন।
গোলাপগঞ্জ ডটকম ওয়েব সাইটে 'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থ থেকে তথ্য নেয়া হয়েছে - আনোয়ার শাহজাহান