news menu left
news menu right
হোম পেজ গোলাপগঞ্জের সংবাদ চলমান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হলে দেশে আর কোন দরিদ্র জনগোষ্ঠী থাকবে না----শিক্ষামন্ত্রী

চলমান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হলে দেশে আর কোন দরিদ্র জনগোষ্ঠী থাকবে না----শিক্ষামন্ত্রী পিডিএফ প্রিন্ট ইমেইল
শনিবার, 17 জুলাই 2010 12:07

জাহাঙ্গীর আলম সুহেল: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন আওয়ামীলীগ সরকারের চলমান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হলে দেশে আর কোন দরিদ্র জনগোষ্ঠী থাকবে না।

ধনী গরীবের বৈষম্য দূর করে মেহনতি মানষের মুখে হাসি ফুটাতে সরকার বদ্ধ পরিকর। পশ্চিম পাকিস্থানের বিরুদ্ধে পূর্ব বাংলার আন্দোলনের মূখ্য উদ্দেশ্য ছিল বাইস পরিবারের সুশন থেকে মুক্তি পাওয়া। কিন্তু বাস্তবে স্বাধীনতার ৩৮ বছর পেরিয়ে গেলেও মুষ্টিমে একশটি পরিবার বৃত্তবান হয়েছে আর গরীবরা গরীবই রয়েগেছে। শনিবার বিকালে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ব্যক্তি/ প্রতিষ্ঠানে সরকারী অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন বিএনপি-জামায়াত জোট সরকার আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে জঙ্গীবাদ সৃষ্টি করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। ৭ বছরে দূর্ণীতি ও লুটপাটের কারনে দেশের যে ক্ষতি হয়েছে তা সহজে পুষিয়ে উঠা সম্ভব নয়। তবে বর্তমান সরকার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে যা দেশে জনগণ কিছু দিনেরে মধ্যে ভোগ করবে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা আলতাফুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহসভাপতি ডাঃ আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, ইউপি চেয়ারম্যান এমএ ছালিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্ট্রের সদস্য অধ্যাপক বদরুল ইসলাম শোয়েব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ রোশন মিয়া, আলী আকবর ফখর, ছালেহ আহমদ বাদল, মিজানুর রহমান রিংকু, ওয়েছুর রহমান ওয়েছ, এনামুল হক রুহেল প্রমূখ।

 


সত্য প্রকাশে আপোষহীন


 
 
 



মাশা মডেল টাউন, গোলাপগঞ্জ

100_1215.jpg

প্রবাসে প্রতিদিন সংবাদ শীরোনাম

আমাদের প্রতিদিন সংবাদ শীরোনাম

আনোয়ার শাহজাহান একাডেমী

100_1414.jpg

আনোয়ার শাহজাহান রচিত 'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯৬ সালে এবং এটিই ছিল গোলাপগঞ্জের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ।
'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থের দ্বিতীয় সংস্করণের কাজ চলছে, আপনি ও তথ্য প্রদান করে সহযোগিতা করতে পারেন।
গোলাপগঞ্জ ডটকম ওয়েব সাইটে 'গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য' গ্রন্থ থেকে তথ্য নেয়া হয়েছে - আনোয়ার শাহজাহান