|
ইমরান আহমদ : শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলা উদ্দিন বলেছেন বর্তমান সরকারের আন্তর্জাতিক অঙ্গিকার হচ্ছে সকল শিশুর শত ভাগ ভর্তি নিশ্চিত করা। শতভাগ শিক্ষা নিশ্চিত করতে মসজিদের ইমাম সাহেবদের নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। ইমাম সাহেবরা জুম্মার খুৎবায় শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য উদ্ভোদ্ধ করে তুলবেন। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। অনেক সময় প্রথমিক পর্যায়ে শিশুরা ঝড়ে পড়ে। শিশুদের ঝড়ে পড়ার কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। ঝড়ে পড়া রোধ করতে সরকার উপবৃত্তি চালু করেছে এবং প্রতিটি বিদ্যালয়ে ৭০ গ্রাম ওজনের বিস্কুট দেয়ার পরিকল্পনা গ্রহন করেছে। প্রাথমিক শিক্ষাকে বর্তমান সরকার সর্বাধিক অগ্রাধিকার দিয়ে আগামী দু’মাসের মধ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষকের সংকট রয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে তা সমাধান হয়ে যাবে। প্রতিটি বিদ্যালয়ে ৮ জন করে শিক্ষক নিয়োগ দেয়ার পরিকল্পনাও আমরা নিয়েছি। দেশকে ডিজিটালে রূপান্তরিত করতে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই। এ জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে কম্পিউটার ল্যাব প্রতিষ্টার উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ২টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন মান সম্মত শিক্ষক ছাড়া শিক্ষার পরিবর্তন আনা সম্ভব নয়। এজন্য শিক্ষকদের জন্য সরকার আধুনিক প্রশিক্ষনের ব্যবস্থা চালু করেছে। এ প্রশিক্ষণ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ রাখলে চলবে না। ছাত্রছাত্রীদের মাঝে তা বিস্তার করতে হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষাদানে আপনাদের প্রাণ নিবেদিত করতে হবে। ভাল শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্টিত হতে হবে। শিক্ষরা তাদের কর্মের মাধ্যমেই চিরদিন স্মরণীয় হয়ে থাকেন। আন্তরিকতার মাধ্যমে শিশুদের শিক্ষা দিয়ে গড়ে তুলুন। সচিব সিলেট বিভাগের শিক্ষার মান সম্পর্কে বলেন শিক্ষক নিয়োগ দিতে গেলে সিলেট বিভাগের খুব কম সংখ্যক লোক পাওয়া যায়। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে হলে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও এলাকাবাসীকে বিদ্যালয়ে মনিটরিং করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার এজেডএম নুরুল হকের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা আলতাফুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম কামাল, বাংলাদেশ বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সদস্য অধ্যাপক বদরুল ইসলাম শোয়েব। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার সাহা, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষ থেকে আমুড়া ইউপি চেয়ারম্যান রাজু আহমদ তালুকদার, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ডাঃ আব্দুর রহমান, জয়নাল মহসিন চৌধুরী, শিক্ষক নুরুল সুত্তাকিন, শিক্ষিকা শামসুন নাহার পলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহীন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটি সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী শাহ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, শিক্ষানুরাগী নজরুল ইসলাম, আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন, বদরুল হক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি অজামিল চন্দ্র নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট গণদাবী পরিষদ নেতা ডাঃ হাবীবুর রহমানসহ উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। |